Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬

রেল ওভারব্রিজে ফের ধস

ডিসেম্বরে ভেঙে পড়েছিল ওভারব্রিজের একটি লেন। মেরামতির কাজ চলাকালেই রবিবার বিকেলে ভেঙে পড়ল অন্য লেনের একাংশ

রেল ওভারব্রিজে ফের ধস
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জব্বলপুর: ডিসেম্বরে ভেঙে পড়েছিল ওভারব্রিজের একটি লেন। মেরামতির কাজ চলাকালেই রবিবার বিকেলে ভেঙে পড়ল অন্য লেনের একাংশ। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে জাতীয় সড়কের উপরে রেল ওভারব্রিজে এই বিপত্তির জেরে ছড়াল তীব্র যানজট। সোমবারও এর জেরে ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। বছর তিনেক আগে ৪০০ কোটি টাকা খরচে তৈরি হয়েছিল শাহপুরা টাউন লাগোয়া ওই সেতু। তারপরও সেতুর এই বেহাল দশা নিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়েছে বিজেপি সরকার। বিরোধীরা বেলাগাম দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার।  সেতুর ভগ্ন অংশের ভিডিয়ো সামনে এসেছে। ঘটনার পর শাহপুরার এসডিএম মদন সিং রঘুবংশী ঘটনাস্থলে যান। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ