Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাজের চাপে রাজ্যে ফের বিএলও মৃত্যুর অভিযোগ

১৬৩ নম্বর বুথের বিএলও ছিলেন সম্পৃতা চৌধুরী (৪৪)। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়েত্রী ঘোষের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন।

কাজের চাপে রাজ্যে ফের বিএলও মৃত্যুর অভিযোগ
  • ৭ জানুয়ারি, ২০২৬ ১২:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: অতিরিক্ত কাজের চাপে আরও এক বিএলও-র মৃত্যুর অভিযোগ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশবাজার শহরের ১৫ নম্বর ওয়ার্ডের ফুলবাড়িতে। জানা গিয়েছে, ১৬৩ নম্বর বুথের বিএলও ছিলেন সম্পৃতা চৌধুরী (৪৪)। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়েত্রী ঘোষের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন। 

Advertisement

পরিবারে বক্তব্য, কিছুদিন আগে ঠান্ডা লেগে অসুস্থও হয়ে পড়েছিলেন সম্পৃতাদেবী। ডাক্তারও দেখান। ডাক্তার জানান, চিন্তার কিছু নেই। বিশ্রাম প্রয়োজন। অভিযোগ, অসুস্থতার মধ্যেও এসআইআরের কাজ করতে হচ্ছিল সম্পৃতাদেবীকে। আবেদন করেও রেহাই মেলেনি। শীতের মধ্যে খোলা আকাশের নীচে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত এসআইআরের শুনানি পর্বের কাজ করেছেন তিনি। যার জেরে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। বুধবার সকালে মৃত্যু হয় এই বিএলও-র।

Advertisement
সম্পর্কিত সংবাদ