Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে জাতীয় সড়কের উপর ফের দুর্ঘটনা, মৃত ২, জখম ১

ফের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শীতগ্রাম এলাকায় জাতীয় সড়কের উপর দুর্ঘটনা।

রায়গঞ্জে জাতীয় সড়কের উপর ফের দুর্ঘটনা, মৃত ২, জখম ১
  • ১০ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ফের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শীতগ্রাম এলাকায় জাতীয় সড়কের উপর দুর্ঘটনা। একটি বেসরকারি বাস বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন পথচারীকে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আশঙ্কাজনক অবস্থায় বাকি দু’জনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত্যু হয় একজনের। মৃতরা হলেন মরিজান খাতুন(৭৭) ও মর্জিনা খাতুন(৪২)। রেজা খাতুন (৬০) নামে জখম পথচারী চিকিৎসাধীন। 

Advertisement

আজ, সোমবার দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে শীতগ্রাম হাইস্কুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে এসে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন মহিলাকে ধাক্কা মারে। ছিটকে পড়েন দু’জন। একজন বাসের চাকায় পিষ্ট হয়ে যান। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সাময়িক সময়ের জন্য জাতীয় সড়ক অবরোধ করেন তারা। শেষপর্যন্ত রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ