Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ির গোশালা মোড়ে ফের দুর্ঘটনা, জখম ২

ফের দুর্ঘটনা জলপাইগুড়ির গোশালা মোড়ে। শহর লাগোয়া ব্যস্ততম ওই এলাকা রীতিমতো ব্ল্যাক স্পট হয়ে উঠেছে।

জলপাইগুড়ির গোশালা মোড়ে ফের দুর্ঘটনা, জখম ২
  • ২১ এপ্রিল, ২০২৫ ১১:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ফের দুর্ঘটনা জলপাইগুড়ির গোশালা মোড়ে। শহর লাগোয়া ব্যস্ততম ওই এলাকা রীতিমতো ব্ল্যাক স্পট হয়ে উঠেছে। গতকাল, রবিবারই গোশালা মোড়ে গাড়ির সঙ্গে সংঘর্ষে এক টোটো চালকের মৃত্যু হয়। আর আজ, সোমবার সকালে লরির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে জখম হয়েছেন দু’জন।

Advertisement

জখম ব্যক্তিরা ছিলেন ওই বাইকে। একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটায় ট্রাফিক পুলিসের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। এদিন সকালে বাইকে করে এক দম্পতি গোশালা মোড়ে ৩১ ডি জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময়ে দুরন্ত গতিতে ছুটে আসা একটি লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় বাইক চালক সমীর দাস গুরুতর জখম হন। তাঁকে জলপাইগুড়ি মেডিক্যালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বাইকে থাকা সমীরবাবুর স্ত্রী রঞ্জিতা রায়ও জখম হয়েছেন। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিস। তদন্ত শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ