Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গৌড়বঙ্গের তিন জেলায় হাজার কোটির বিনিয়োগের ঘোষণা, মাখনা চাষে এক শতাংশ কর মকুব রাজ্যের

গৌড়বঙ্গের তিন জেলার জন্য এক হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের ঘোষণা। শুধুমাত্র মালদহ জেলাতেই ৮৯৩ কোটি বিনিয়োগ হতে চলেছে।

গৌড়বঙ্গের তিন জেলায় হাজার কোটির বিনিয়োগের ঘোষণা, মাখনা চাষে এক শতাংশ কর মকুব রাজ্যের
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: গৌড়বঙ্গের তিন জেলার জন্য এক হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের ঘোষণা। শুধুমাত্র মালদহ জেলাতেই ৮৯৩ কোটি বিনিয়োগ হতে চলেছে। আম তো ছিলই, তার পাশাপাশি জোর দেওয়া হচ্ছে সিল্ক এবং মাখনা চাষে। 

Advertisement

রাজ্যের ছোট ও মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার মালদহে ‘সিনার্জি’ অনুষ্ঠিত হয়। মঞ্চ থেকেই মালদহ সহ তিন জেলায় হাজার কোটির বিনিয়োগের কথা ঘোষণা করেন দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। 
মন্ত্রী বলেন, গত বছর শুধুমাত্র মালদহ জেলায় ৮৪৮ কোটির বিনিয়োগ ঘোষণা করা হয়েছিল। এবছর বেড়ে হয়েছে ৮৯৩ কোটি টাকা। মালদহ এবং দুই দিনাজপুর জেলায় সব মিলিয়ে হাজার কোটির বেশি বিনিয়োগ হতে চলেছে। 
মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু জানান, মালদহ জেলার জন্য প্রায় ন’শো কোটির বিনিয়োগের ঘোষণা করেছে রাজ্য সরকার। এর ফলে প্রায় ছয় হাজার লোকের কর্মসংস্থান হবে।  মন্ত্রীর কথায়, মালদহ এক সময় বাংলার রাজধানী ছিল। এখানে শিল্পের বিশাল সুযোগ আছে। উদ্যোগপতিরা সেটা কাজে লাগান। মালদহের ফজলি এবং লক্ষ্মণভোগ আম জিআই ট্যাগ অর্জন করেছে। জেলার রেশম বিখ্যাত।
সিল্কেও জিআই নিতে পেরেছি। এখানকার রেশম শিল্পের উন্নতির জন্য রাজ্য সরকার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। মালদহের হরিশ্চন্দ্রপুর, রতুয়া এবং চাঁচলে মাখনা চাষে ভালো সাড়া মিলেছে। কয়েক হাজার মানুষ যুক্ত এই ক্ষেত্রে। গত তিন বছর ৩৬ হাজার একরের বেশি জায়গা জুড়ে ৩২ হাজার মেট্রিক টনের বেশি মাখনা উৎপাদন হয়েছে। সবমিলিয়ে জেলায় প্রতি বছর কয়েকশো কোটি টাকার মাখনা চাষ হয়। জেলাজুড়ে রয়েছে মাখনার প্রায় আড়াইশোটি ছোট, বড় ইউনিট। 
সম্প্রতি মুখ্যমন্ত্রীর কাছে মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের তরফে মাখনা চাষে  কৃষি কর মকুবের আবেদন জানানো হয়। 
মুখ্যমন্ত্রী এক শতাংশ কর মকুব করেছেন বলে ঘোষণা করেন মন্ত্রী।  জয়ন্ত বলেন, আমাদের বেশকিছু আবেদন রাজ্য মঞ্জুর করেছে। মালদহে অবিলম্বে বিমানবন্দর চালু করা, ট্রাক টার্মিনাসের জন্য জমি প্রদান সহ দশ দফা দাবিপত্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পান্ডের হাতে তুলে দিয়েছি। আশা করছি, শীঘ্রই দাবিগুলি পূরণ হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ