Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্নপূর্ণা যোজনা: মহিলা মোর্চাকে নজরদারির দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার কলকাতার অন্নপূর্ণা যোজনার প্রাপকদের অভিনন্দন সভায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্নপূর্ণা যোজনা: মহিলা মোর্চাকে  নজরদারির দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার কলকাতার অন্নপূর্ণা যোজনার প্রাপকদের অভিনন্দন সভায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর কলকাতার সভা হয় মহাজাতি সদনে এবং দক্ষিণ কলকাতার এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ধনধান্য প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরাও। তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, আপনারা বাড়ি বাড়ি যান, যদি দেখেন কোনো ধনী পরিবারের কেউ অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, তাহলে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অভিযোগ জানান। একই সঙ্গে যদি কেউ যোগ্য হয়েও টাকা না পেয়ে থাকেন, সেই তথ্যও রাজ্যের পোর্টালে তুলে ধরার অনুরোধ জানিয়েছেন তিনি।  সোমবার রাজ্যের তরফে জানানো হয়, আগস্ট মাসে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে পাঠানো হবে অন্নপূর্ণা যোজনার টাকা। টাকা পাঠানোর কাজ শেষ হবে ২০ আগস্ট। ওইদিন থেকেই চালু হবে নারী ও শিশু কল্যাণ এবং সমাজ উন্নয়ন দপ্তরের পোর্টাল। যেখানে অযোগ্য উপভোক্তাদের তথ্য জানানো যাবে। যদি কেউ টাকা না পান তাহলেও জানাতে পারবেন অভিযোগ। মঙ্গলবার পর্যন্ত ১ কোটি ৪৫ লক্ষের মধ্যে ১ কোটি ৩১ লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এলাকায় এলাকায় নারী সুরক্ষার জন্য অন্নপূর্ণা বাহিনী গড়ে তোলারও ডাক দিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ