Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্নপূর্ণা যোজনা: বিডিও অফিসে বিধায়কের সামনে ক্ষোভ মহিলাদের

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পানপুর বিডিও অফিসে বিধায়ক রাজেশ কুমারের সামনে ক্ষোভ ব্যক্ত করলেন মহিলারা

অন্নপূর্ণা যোজনা: বিডিও অফিসে বিধায়কের সামনে ক্ষোভ মহিলাদের
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পানপুর বিডিও অফিসে বিধায়ক রাজেশ কুমারের সামনে ক্ষোভ ব্যক্ত করলেন মহিলারা। বিডিওকে সঙ্গে নিয়ে বিধায়ক কথা বলেন মহিলাদের সঙ্গে। বিধায়ক বলেন, যাঁদের আবেদনপত্র ‘আন্ডার প্রসেস’ আছে, তাঁরা পেয়ে যাবেন। হাতের কাছে বিধায়ককে পেয়ে এক মহিলা বলেন, প্রথম মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছি, তারপরে আর পাইনি। সময়ে টাকা আসছে না। কেউ কেউ বলেন, লক্ষ্মীর ভাণ্ডার ভালো ছিল। তাঁদের আশ্বস্ত করে বিডিও বলেন, যাঁদের আবেদনপত্র আন্ডার প্রসেস আছে, তাঁদের সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। তিনি প্রত্যেক মহিলার সঙ্গে আলাদা করে কথা বলেন। তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। রাজেশ কুমার বলেন, ইতিমধ্যে বহু মহিলা অন্নপূর্ণা যোজনা টাকা পেয়েছেন। যাঁরা এখনও পাননি, তাঁরা পেয়ে যাবেন। সমস্ত আবেদন পত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে কিছু বিষয় থাকে। তবে বিডিওসহ অফিসারদের বলা হয়েছে, মহিলাদের বক্তব্য গুরুত্ব দিয়ে বিচার করার জন্য। সকলে যাতে টাকা পায়, সেটি দেখার জন্য বিধায়ক অফিসারদের বলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ