Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মহম্মদ ইউসুফকে তোপ দাগলেন ক্ষুব্ধ মদনলাল

গত রবিবার এশিয়া কাপের ম্যাচে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। জয়ের পর তা সেনাবাহিনীকে উৎসর্গ করেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

মহম্মদ ইউসুফকে তোপ  দাগলেন ক্ষুব্ধ মদনলাল
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত রবিবার এশিয়া কাপের ম্যাচে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। জয়ের পর তা সেনাবাহিনীকে উৎসর্গ করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহতদের পরিবারের পাশে থাকার বার্তাও দেন তিনি। এটাই মানতে পারেননি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ। তিনি সূর্যকুমারকে ‘শূকর’ হিসেবে চিহ্নিত করেন। যা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই মনে করছেন যে কোনও ক্রিকেটারের প্রতি এমন শব্দ উচ্চারণ করা শোভনীয় নয়। 

Advertisement

ভারতের প্রাক্তন ক্রিকেটার মদনলালও তা মনে করিয়ে দিতে চাইছেন। তিনি বলেছেন, ‘পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা কী ভাবে নিজের দলের সমালোচনা করছেন, তা আমরা দেখেছি। ওদের হতাশা ফুটে উঠছে প্রতি মুহূর্তে। তা থেকেই অন্য দলের ক্রিকেটারদের উদ্দেশে আবোল-তাবোল বকছেন। এহেন মন্তব্যে ওদের শিক্ষাদীক্ষাই ধরা পড়ছে। কারও প্রতিই খারাপ শব্দ ব্যবহার করা ঠিক নয়। ওরা অবশ্য এমন মন্তব্য করে প্রচার চাইছেন। তা দেওয়ার কোনও মানে হয় না। এভাবেই ওদের ইউটিউবাররা হিট চাইছে। ওরা ভারত সম্পর্কে যত বাজে কথা বলবে, তত ওদের ফায়দা।’
এশিয়া কাপে পাকিস্তান না খেললেও প্রতিযোগিতার জৌলুস কমবে না বলে দাবি তাঁর। মদনলালের সাফ কথা, ‘পাকিস্তান না খেললে অন্য দল খেলবে। পৃথিবী থেমে যাবে না। ওরা খেলল কি না-খেলল, তাতে কারও কিচ্ছু যায়-আসে না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ