Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অঙ্গনওয়াড়ি কেন্দ্র: মাসে ৫০০ টাকা বিদ্যুৎ খরচ দেবে রাজ্য

শিশুদের পুষ্টিকর খাবার সুনিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। একই সঙ্গে এই কেন্দ্রগুলিতে প্রাথমিক শিক্ষাও দেওয়া হয়।

অঙ্গনওয়াড়ি কেন্দ্র: মাসে ৫০০ টাকা বিদ্যুৎ খরচ দেবে রাজ্য
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিশুদের পুষ্টিকর খাবার সুনিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। একই সঙ্গে এই কেন্দ্রগুলিতে প্রাথমিক শিক্ষাও দেওয়া হয়। এবার প্রতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে বড়ো পদক্ষেপ নিল নবান্ন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিদ্যুৎ বিল মেটাতে প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে। এই মর্মে প্রতিটি জেলাশাসককে একটি চিঠিও পাঠানো হয়েছে মহিলা ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে।

Advertisement

বর্তমানে রাজ্যে ১ লক্ষ ১৯ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। যার মধ্যে প্রায় ৬০ শতাংশ রয়েছে সরকারি বাড়িতে। বাকিগুলি চলে বিভিন্ন ক্লাব বা কোনও সংস্থা থেকে ভাড়া নেওয়া বাড়িতে। প্রশাসনিক মহল সূত্রে জানা গিয়েছে, এখনও এমন বেশ কিছু কেন্দ্র রয়েছে যেখানে বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ সুনিশ্চিত করার প্রাথমিক এককালীন খরচ সংশ্লিষ্ট পঞ্চায়েত, পুরসভা বা জেলা প্রশাসনের তরফে বহন করা হলে, প্রতি মাসের বিদ্যুৎ বিল বাবদ খরচ বাবদ ৫০০ টাকা করে রাজ্যের তরফে দিয়ে দেওয়া হবে। বিদ্যুৎ সংযোগের পরে পোষাণ ট্র্যাকার অ্যাপ সেই সম্পর্কে তথ্য তুলে দেওয়ার পর থেকে প্রতি মাসে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বিদ্যুত খরচ বাবদ ৫০০ টাকা করে দেওয়া চালু হবে বলেই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ