Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেইই অ্যাডভান্সে দেশে ২৬ তম স্থানে অণ্ডালের তন্নিষ্ঠা

অণ্ডালের তন্নিষ্ঠা দাশগুপ্ত জেইই অ্যাডভান্স ২০২৬-এ এআইআর ২৬ তম স্থান অর্জন করেছেন। এই সাফল্যে গর্বিত দুর্গাপুর। বিস্তারিত পড়ুন।

জেইই অ্যাডভান্সে দেশে ২৬ তম স্থানে অণ্ডালের তন্নিষ্ঠা
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডালের মাটিতে গর্বের এক নতুন অধ্যায় রচনা করলেন তন্নিষ্ঠা দাশগুপ্ত। দেশের অন্যতম কঠিন এবং মর্যাদাপূর্ণ প্রবেশিকা পরীক্ষা জেইই অ্যাডভান্সড ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করে তিনি সর্বভারতীয় মেধা তালিকায় (এআইআর) ২৬ তম স্থান অধিকার করেছেন। শুধু তাই নয়, আইআইটি খড়গপুর জোনের মধ্যেও তিনি প্রথম স্থান অর্জন করে জেলার পাশাপাশি গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন।

Advertisement

অণ্ডাল ট্রাফিক কলোনির বাসিন্দা তন্নিষ্ঠার এই সাফল্যের খবরে পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শিক্ষকমহলে খুশির জোয়ার নামে। এই কৃতীর সাফল্যে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। তন্নিষ্ঠার বাবা চন্দন দাশগুপ্ত পেশায় গৃহশিক্ষক। সীমিত পরিসরের মধ্যেও মেয়ের শিক্ষার ক্ষেত্রে কোনো খামতি রাখেননি তিনি। 
পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটো থেকেই পড়াশোনার প্রতি তন্নিষ্ঠার ছিল অদম্য আগ্রহ ও একাগ্রতা। নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমকে সঙ্গী করেই তিনি এগিয়ে গিয়েছেন সাফল্যের পথে। পড়াশোনার পাশাপাশি প্রতিটি বিষয়ের উপর ধারাবাহিক অনুশীলনই তাঁর সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা। কৃতী তন্নিষ্ঠা বলেন, এই সাফল্যের জন্য বাবা-মা এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞ আমি। তাঁদের উৎসাহ ও সহযোগিতা ছাড়া এই ফল করা সম্ভব হত না। আমি নিয়মিত পড়াশোনা এবং অনুশীলনের উপরই জোর দিয়েছি। পদার্থবিদ্যা ও গণিত আমার সবচেয়ে প্রিয় বিষয়। ভবিষ্যতে গবেষণার ক্ষেত্রে কাজ করতে চাই এবং আইআইএসসি বেঙ্গালুরুতে উচ্চশিক্ষার ইচ্ছা রয়েছে।
মেয়ের এই অসামান্য সাফল্যে আবেগাপ্লুত চন্দনবাবু বলেন, ছোটোবেলা থেকেই ওর মধ্যে শেখার প্রবল আগ্রহ। ভবিষ্যতে মেয়ে যা করতে চাইবে, আমরা সর্বতোভাবে ওর পাশে থাকব।

Advertisement
সম্পর্কিত সংবাদ