Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আনসেলোত্তিকে ঘিরে তুমুল উন্মাদনা ব্রাজিলে

আনসেলোত্তিকে ঘিরে তুমুল উন্মাদনা ব্রাজিলে
  • ২৭ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

সাও পাওলো: দীর্ঘ ছ’দশক পর কোন বিদেশি হেড কোচ নিয়োগ করেছে ব্রাজিল ফুটবল কনফেডরেশন। অভিজ্ঞ কার্লো আনসেলোত্তির হাত ধরে ফের সাফল্যের সরণিতে ফিরতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দীর্ঘ কেরিয়ারে সাফল্যের সঙ্গে ক্লাব কোচিং করানোর ইতালিয়ান কোচও এই প্রথমবারের জন্য কোনও জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। তাই তাঁর কাছেও এক নতুন চ্যালেঞ্জ। একরাশ প্রত্যাশার মধ্যেই সোমবার ব্রাজিলে পা রাখেন নেইমারদের হেড কোচ। আনসেলোত্তিকে ঘিরে এদিন সেলেকাও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আগামী ৫ জুন বিশ্বকাপের বাছাই পর্বে ইকুয়েডরের মুখোমুখি হবে সাম্বা ব্রিগেড। ব্রাজিলে পা রেখেই সেই ম্যাচের জন্য ২৩ জনের দল বেছে নিয়েছেন কার্লো। বড় চমক কাসেমিরোর প্রত্যাবর্তন। মাঝমাঠ গোছাতে পুরনো ছাত্রের উপর ভরসা রাখলেন ব্রাজিল কোচ। এছাড়াও রিচার্লিসন ও অ্যান্তনি ডাক পেয়েছেন। তবে স্কোয়াডে অনুপস্থিত নেইমার। চোট কাটিয়ে ছন্দে ফিরতে এখনও সময় লাগবে তাঁর। দলের হাল ফেরাতে মরিয়া কার্লো।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ