মাদ্রিদ: বিপাকে কার্লো আনসেলোত্তি। ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন কর ফাঁকির অভিযোগে দোষী সাবস্ত হলেন তিনি। ফলে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ৩ লক্ষ ৮৬ হাজার ইউরো আর্থিক জরিমানা গুণতে হবে তাঁকে। তবে স্পেনের আইন অনুযায়ী, হিংসাত্মক অপরাধ ছাড়া দু’বছরের নিচে কারাদণ্ড হলে অপরাধীকে জেল খাটতে হয় না। তাই এই ক্ষেত্রে রেহাই পাবেন আনসেলোত্তি। তবে দ্রুত মেটাতে হবে জরিমানা।



