Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আনন্দ চন্দ্রিকার বর্ষা

ঋতুবৈচিত্রের ছয় ঋতুর মধ্যে অন্যতম বর্ষা। প্রকৃতিতে এই ঋতুর প্রভাব ও সৌন্দর্য সবথেকে বেশি আকর্ষণীয়। বর্ষার মনোমুগ্ধকর রূপ প্রেমিকের হৃদয়কে প্রশান্ত করে আবেগ, আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে।

আনন্দ চন্দ্রিকার বর্ষা
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঋতুবৈচিত্রের ছয় ঋতুর মধ্যে অন্যতম বর্ষা। প্রকৃতিতে এই ঋতুর প্রভাব ও সৌন্দর্য সবথেকে বেশি আকর্ষণীয়। বর্ষার মনোমুগ্ধকর রূপ প্রেমিকের হৃদয়কে প্রশান্ত করে আবেগ, আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। তার ভয়ঙ্কর অবাধ শক্তি জাগিয়ে তোলে আতঙ্ক ও বিস্ময়। লেখকের কলমেও ধরা পড়ে এই ঋতুর নানা বর্ণময় বিশ্লেষণ। মহাকবি কালিদাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, তুলসীদাস, নজরুল সহ বেশ কিছু কবির লেখনীতে ধরা বর্ষার গান নিয়ে রচিত অসাধারণ নৃত্যালেখ্য ‘বর্ষা’ উপস্থাপন করল আনন্দ চন্দ্রিকা সংস্থা। রবীন্দ্র সদনে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হল। এরপর সংস্থার কর্ণধার অমিতা দত্ত ও ট্রুপের সদস্যরা ছয় ঋতুর নানা দৃশ্য ফুটিয়ে তোলেন। পিলু রাগে ও কাহারবা তালে নিবদ্ধ রবিঠাকুরের ভানুসিংহের পদাবলী থেকে ‘শাওন গগনে’ গানটি সহযোগে নৃত্য ছিল পরের নিবেদনে। মিশ্র মল্লার রাগ ও কাহারবা তালে পরিবেশিত ‘আঁধার অম্বরে প্রচন্ড ডমরু’ নৃত্যে প্রকৃতির রূপ তুলে ধরা হয়।                                                কলি ঘোষ  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ