Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গুকেশকে আক্রমণাত্মক হওয়ার পরামর্শ আনন্দের

নরওয়ে দাবায় শুক্রবার আরও একটা জয় পেলেন ডোম্বারাজু গুকেশ। চীনের ওয়েই ই’কে হারানোর সুবাদে তাঁর পয়েন্ট ১৪.৫।

গুকেশকে আক্রমণাত্মক হওয়ার পরামর্শ আনন্দের
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

স্ট্যাভেনজার: নরওয়ে দাবায় শুক্রবার আরও একটা জয় পেলেন ডোম্বারাজু গুকেশ। চীনের ওয়েই ই’কে হারানোর সুবাদে তাঁর পয়েন্ট ১৪.৫। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় তারকা। গুকেশের দুরন্ত ফর্ম দেখে অভিভূত বিশ্বনাথন আনন্দ। চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের আগে প্রিয় শিষ্য সম্পর্কে ভিশির ব্যাখ্যা, ‘অসাধারণ প্রতিভা। বিশেষে করে গুকেশের মানসিক দৃঢ়তার কথা আলাদা করে বলতেই হবে। পিছিয়ে থাকা অবস্থাতেও ও অকুতোভয়। অপেক্ষা করে প্রতিপক্ষের ভুল চালের জন্য। তবে ওকে মাথায় রাখতে হবে, সবসময় এমন সুযোগ পাবে না। তাই শুরু থেকে আক্রমণাত্মক খেলার চেষ্টা করতে হবে। এই জায়গায় উন্নতি করতে পারলে ওকে হারানো কার্যত অসম্ভব।’ গুকেশের পাশাপাশি ম্যাগনাস কার্লসেনের ধারাবাহিকতারও প্রশংসা করেন আনন্দ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ