Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুর আমরা ক’জন ক্লাবে তিরুপতি বালাজির আদলে প্রতিমা নজর কাড়বে

প্রতিবছর দুর্গা প্রতিমায় নজর কাড়ে বিষ্ণুপুর আমরা ক’জন ক্লাব। বহরমপুর শহরের নামী বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয় এখানকার উদ্যোক্তারা।

বিষ্ণুপুর আমরা ক’জন ক্লাবে তিরুপতি বালাজির আদলে প্রতিমা নজর কাড়বে
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: প্রতিবছর দুর্গা প্রতিমায় নজর কাড়ে বিষ্ণুপুর আমরা ক’জন ক্লাব। বহরমপুর শহরের নামী বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয় এখানকার উদ্যোক্তারা। এবারও প্রতিমার সাজে অভিনব ভাবনা তাদের। তিরুপতি বালাজির আদলে মায়ের মূর্তি এবার বিশেষ আকর্ষণ। সাবেকি প্রতিমায় অভিনবত্ব দর্শকদের মন কেড়ে নেবে বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা। ৭০ ফুট উচ্চতার মণ্ডপ নির্মাণ হচ্ছে। কাপড় ও রং দিয়ে মণ্ডপ নির্মাণ করছেন শিল্পীরা। 

Advertisement

সম্পাদক অমিত দত্ত ও সুশোভন চৌধুরী বলেন, এবার আমাদের পুজোর ৩১তম বর্ষ। পুজোর বিশেষত্ব হল মায়ের মূর্তি। তিরুপতি বালাজির আদলে মায়ের মূর্তি হবে। মূর্তি হবে সম্পূর্ণ সাবেকি এবং মাটির। বিশালাকার মণ্ডপ তৈরি হচ্ছে। এখানে প্রতিদিন নিষ্ঠাভরে মায়ের পুজো হয়। অঞ্জলি দিতে এলাকার পাশাপাশি অন্যান্য জায়গা থেকে মা-বোনেরা হাজির হন। 
উদ্যোক্তারা আরও বলেন, পুজোর পাশাপাশি এখানকার বিশাল মাঠে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান নজর কাড়ে। এবছর এক ঝাঁক শিল্পীর অনুষ্ঠান হবে। এছাড়া ঝাড়গ্রামের ধামসা মাদল দল বিশেষ আকর্ষণ বাড়াবে। তাই জেলাবাসীর কাছে আমাদের অনুরোধ সকলে আসুন, বিষ্ণুপুরের আমরা কজন ক্লাবের এই পুজো উপভোগ করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ