• শীতের সন্ধ্যায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মন ভালো করে দেয়। দর্শকও শিল্পীদের অপেক্ষায় থাকেন। তেমনই এক হৃদয়স্পর্শী অনুষ্ঠান ‘মন মাতানো গানের সন্ধ্যা’। ‘গ্যাস-ও-ফাস্ট’-এর নিবেদনে এই অনুষ্ঠান হচ্ছে সারা বাংলা জুড়ে। সহনিবেদনে নিমুলিড স্ট্রং ও হেল্থ ওকে। গত ৫ ডিসেম্বর শুরু হয়েছে মনোগ্রাহী এই অনুষ্ঠান। চলবে আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত। প্রথমদিনের আয়োজন ছিল বর্ধমানে। সমগ্র অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা। তারপর বাঁকুড়া, মেদিনীপুর, নদীয়া, কাকদ্বীপে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান। গত শনিবার অনুষ্ঠান হয় উত্তর ২৪ পরগনার বসিরহাটে। মৈত্র বাগানের নবারুণ সংঘ ফুটবল ময়দানে পারফর্ম করেন সংগীতশিল্পী জোজো ও অভিনেতা বিশ্বনাথ বসু। প্রবেশ অবাধ থাকায় উপচে পড়েছিল ভিড়। উপস্থিত দর্শক মুগ্ধ সমগ্র অনুষ্ঠানে। আগামী অনুষ্ঠান ২৭ ডিসেম্বর মালদায়। এছাড়াও নতুন বছরে ২ ও ৩ জানুয়ারি জলপাইগুড়ি ও কোচবিহারের বাসিন্দারা এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারেন।



