Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভাঙা পায়েই মাঠে অমিয়

পরনে হলুদ গেঞ্জি ও ফ্যাকাসে রংয়ের হাফপ্যান্ট। পিঠে জড়ানো ইস্ট বেঙ্গল পতাকা। আর ডান পায়ে ব্যান্ডেজ! পাশে ক্রাচ রাখা। কিন্তু ‘কুছ পরোয়া নেহি!’

ভাঙা পায়েই মাঠে অমিয়
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরনে হলুদ গেঞ্জি ও ফ্যাকাসে রংয়ের হাফপ্যান্ট। পিঠে জড়ানো ইস্ট বেঙ্গল পতাকা। আর ডান পায়ে ব্যান্ডেজ! পাশে ক্রাচ রাখা। কিন্তু ‘কুছ পরোয়া নেহি!’ সমানে ‘জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল’ স্লোগান দিয়ে চলেছেন সেই ব্যক্তি। নাম অমিয় কর্মকার। বাড়ি হিন্দ মোটরে। গত ২৭ জুলাই পিছল উঠোনে পড়ে পা ভেঙেছে। কিন্তু ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে ডার্বি হচ্ছে শুনে নিজেকে ঘরবন্দি রাখতে পারেননি। বড় ম্যাচের উত্তাপে গা সেঁকতে রবিবার বন্ধুর বাইকে যুবভারতীতে হাজির তিনি। মাঠে ঢোকার মুখে অমিয় বলছিলেন, ‘আমার কাছে ইস্ট বেঙ্গল মায়ের মতোই প্রিয়। তাই বাড়িতে বসে থাকতে পারলাম না। কোনও দিন যে ডার্বি মিস করিনি! বড় ম্যাচ দেখতে শিলিগুড়িতে পর্যন্ত গিয়েছি।’ কথাগুলো বলার সময় তাঁর গর্বিত মুখে হাজার ওয়াটের হাসি খেলে গেল। একটু থেমে সংযোজন, ‘গত কয়েক বছর ধরেই ডার্বিতে হারছি। আজ ছিল হিসেব মেটানোর পালা। আমার কষ্ট করে আসা সফল।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ