নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসনিক সূত্রে খবর, ওই দিন একাধিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন তিনি। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সেই উপলক্ষ্যে সেদিন ‘অন্নপূর্ণা দিবস’ পালন করবে রাজ্য। পরবর্তী এক মাস চলবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে নানা অনুষ্ঠান। এনিয়ে আজ, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।



