Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মুখ খুললেন আমির

আমির খানের বান্দ্রার বাড়িতে পৌঁছেছিলেন ২৫ জন আইপিএস আধিকারিকের দল। রবিবার সোশ্যাল মিডিয়ায় আমিরের বাড়ির বাইরের এমন ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

মুখ খুললেন আমির
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০

আমির খানের বান্দ্রার বাড়িতে পৌঁছেছিলেন ২৫ জন আইপিএস আধিকারিকের দল। রবিবার সোশ্যাল মিডিয়ায় আমিরের বাড়ির বাইরের এমন ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেতা। কী কারণে আচমকা তাঁর বাড়িতে পুলিস পৌঁছেছিল, তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। আমির কোনও আইনি জটিলতায় জড়িয়েছেন ভেবে, অনেকেই উদ্বেগে ছিলেন। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটালেন মিস্টার পারফেকশনিস্ট। সোমবার সমাজমাধ্যমে তাঁর টিমের তরফে এই ইস্যুতে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, সৌজন্যমূলক সাক্ষাতের জন্যই ২৫ জন আধিকারিক আমিরের বাড়িতে এসেছিলেন। বিবৃতিতে লেখা হয়, ‘ট্রেনি আইপিএস অফিসারদের একটি ব্যাচ আমির খানের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। নিজের বাড়িতে তাঁদের আপ্যায়ন করতে পেরে আমির অত্যন্ত আনন্দিত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ