Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

নিউটাউনে অম্বুজা নেওটিয়ার নতুন শিশু হাসপাতাল

‘নেওটিয়া ভাগীরথী ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার’ তাদের নিউটাউন ক্যাম্পাসে একটি অত্যাধুনিক শিশু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করল। এই সম্প্রসারণের ফলে হাসপাতালের মোট শয্যা সংখ্যা বেড়ে এখন হল ২২০

নিউটাউনে অম্বুজা নেওটিয়ার নতুন শিশু হাসপাতাল
  • ১৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘নেওটিয়া ভাগীরথী ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার’  তাদের নিউটাউন ক্যাম্পাসে একটি অত্যাধুনিক শিশু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করল। এই সম্প্রসারণের ফলে হাসপাতালের মোট শয্যা সংখ্যা বেড়ে এখন হল ২২০। প্রতিষ্ঠানটি এখন শিশুদের জটিল রোগ নিরাময়ে বহুবিধ চিকিৎসায় জোর দিচ্ছে। নবজাতক থেকে কিশোর—সকলের চিকিৎসার সুবিধার্থে এখানে পেডিয়াট্রিক কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, গ্যাস্ট্রোএনটেরোলজি, ইউরোলজি এবং অর্থোপেডিকের মতো বিভাগ চালু করা হয়েছে। হাসপাতালে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ক্যাথ ল্যাব, কার্ডিয়াক সার্জারি ওটি, ডায়ালিসিস ইউনিট এবং সিটি স্ক্যান, এমআরআই সহ নানা আধুনিক মেশিন রয়েছে। বন্ধ্যাত্ব ও প্রজনন চিকিৎসার জন্য একটি পূর্ণাঙ্গ বিভাগও আছে। 

Advertisement

সঞ্জয় চক্রবর্তী
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়

Advertisement
সম্পর্কিত সংবাদ