Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সূর্যর ক্যাচ নিয়ে আজব মন্তব্য অম্বাতি রায়াডুর

গত বছর টি-২০ বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের ক্যাচ অনবদ্য ভাবে নেন সূর্যকুমার যাদব।

সূর্যর ক্যাচ নিয়ে আজব মন্তব্য অম্বাতি রায়াডুর
  • ২০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: গত বছর টি-২০ বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের ক্যাচ অনবদ্য ভাবে নেন সূর্যকুমার যাদব। সেটাই খেতাবি লড়াইয়ে পার্থক্য গড়ে দেয়। এক বছরেরও বেশি সময় পর সেই ক্যাচ নিয়ে আজব প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়াডু। এক পডকাস্টে তিনি বলেছেন, ‘ম্যাচের বিরতিতে সীমানার ধারে শো চলছিল। তখন বিশেষজ্ঞদের দেখার সুবিধার জন্য মাঠেই চেয়ার রেখে তার উপর টিভি চালানো হয়। এরজন্য সীমানার দড়ি কিছুটা পিছনে ঠেলা হয়। কিন্তু শো শেষে চেয়ার ও টিভি সরানোর পরও সীমানার দড়ি আগের জায়গায় ফেরানো হয়নি। ফলে আমাদের ফিল্ডিংয়ের সময় বাউন্ডারির দূরত্ব একটু বেশি হয়ে ওঠে। এটা ধারাভাষ্যের ফাঁকে আমরা উপর থেকে দেখে বুঝতে পারছিলাম।’ 

Advertisement

প্রশ্নকর্তা জানতে চান, আগের অবস্থানে দড়ি থাকলে মিলারের শট কি ছক্কা হতো? জবাবে রায়াডু বলেন, ‘তা বলা কঠিন। দিনের শেষে এটা বলাই যায় যে ভগবান আমাদের সঙ্গে ছিলেন।’ এই বক্তব্য স্বাভাবিকভাবেই জন্ম দিচ্ছে বিতর্কের। প্রকারান্তরে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ে সম্প্রচারকারী চ্যানেলের ভূমিকা ছিল কিনা, চর্চা চলছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ