Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলায় শিল্পায়ন নিয়ে আম্বানি-শুভেন্দু বৈঠক মুম্বইয়ে, কাল আসছেন আদানি

ঝটিকা সফরে মুম্বই গিয়ে রিলায়েন্স শিল্প গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বাংলায় শিল্পায়ন নিয়ে আম্বানি-শুভেন্দু বৈঠক মুম্বইয়ে, কাল আসছেন আদানি
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝটিকা সফরে মুম্বই গিয়ে রিলায়েন্স শিল্প গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলের পর মুম্বই পৌঁছে মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলিয়ায় তিনি বৈঠকটি করেন। পরে সমাজমাধ্যমে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত আছে রাজ্য। এতে রাজ্যের আর্থিক পুনরুজ্জীবন হবে। 

Advertisement

মঙ্গলবার কোচবিহারে সাংবাদিকের শুভেন্দুবাবু বলেন, আম্বানি পরিবারের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে ডিনারও করেছি। বাংলায় অনেক বিনিয়োগ হবে। 
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার রাজ্যে আসছেন আদানি শিল্পগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। মুখ্যমন্ত্রী ও তাঁর উপস্থিতিতে ওইদিন নিউটাউনে আদানি গোষ্ঠীর অত্যাধুনিক হাসপাতালের শিল্যানাস অনুষ্ঠান হবে। তার আগে মুখ্যমন্ত্রীর মুম্বইয়ে গিয়ে মুকেশ আম্বানির সঙ্গে বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির কথা হয়েছে।
আম্বানি পরিবারের গণপতি উৎসবে যোগদানের জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। উপহার হিসাবে মাকালীর একটি স্মারক মুকেশ আম্বানির হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রের খবর, রাজ্যে বড়ো মাপের বিনিয়োগের পরিকল্পনা আছে আম্বানিদের। পাশাপাশি তাঁরা পূর্ব ভারতে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য গুজরাতের ‘বনতারার’ মতো একটি প্রকল্প গড়তে আগ্রহী। পশ্চিমবঙ্গে এই প্রকল্পটি করার ব্যাপারে ভাবনাচিন্তা চলছে।  উত্তরবঙ্গ বা পশ্চিমাঞ্চলের বনাঞ্চলে এরকম প্রকল্প করার সুযোগ আছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ