সংবাদদাতা, আলিপুরদুয়ার: জয়গাঁর একটি হোটেলের লিফ্টের বেসমেন্টে পড়ে ভুটানের নাগরিক বৌদ্ধ ধর্মযাজকের মৃত্যুর পর নড়েচড়ে বসল পুলিস। ওই ঘটনার পর পুলিস জেলার হোটেলগুলির লিফ্ট নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় কি না তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল। লিফ্ট টেকনিশিয়ানদের দেখিয়ে তার রিপোর্ট ছ’মাস অন্তর পুলিসের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হবে হোটেল মালিকদের। হোটেলগুলিতে মান্ধাতার আমলের লিফ্ট দিয়ে কাজ চলছে কি না পুলিস তাও খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
Advertisement
গত বৃহস্পতিবার বিকেলে জয়গাঁর একটি হোটেলে লিফ্ট উঠার পর নিখোঁজ হয়ে যান ভুটানের পুনাখা জেলার লিম্বুখা গ্রামের এক বৌদ্ধ ধর্মযাজক দাওয়া নরবু (৪৫)। পরে রাত সাড়ে ১২টা নাগাদ লিফ্টের বেসমেন্ট থেকে উদ্ধার হয় ওই ধর্মযাজকের ক্ষতবিক্ষত মৃতদেহ। কোচবিহার মেডিক্যালে ময়নাতদন্তের পর দেহ ভুটানে তাঁর পরিবারের লোকজনের হাতে তুলে দেয় জেলা পুলিস।
এরপরেই জেলা পুলিস জয়গাঁ, ফালাকাটা ও আলিপুরদুয়ারের হোটেলগুলির লিফ্ট খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। লিফ্ট টেকনিশিয়নদের এনে লিফ্টগুলি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হবে হোটেল মালিকদের। জেলায় ৩০০টির মতো হোটেল ও রিসর্ট আছে। পুলিস জানিয়েছে, ৩০-৩৫টি হোটেলে লিফ্ট রয়েছে।
পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, হোটেলগুলির লিফ্ট খতিয়ে দেখা হবে। নিয়মিত লিফ্টের স্বাস্থ্য পরীক্ষা করে তার রিপোর্ট পুলিসের কাছে জমা দেওয়ার কথাও বলা হবে হোটেল মালিকদের।
আলিপুরদুয়ার জেলা হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কিঙ্কর রায় বলেন, জেলা পুলিসের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। পুলিসকে এই কাজে পূর্ণ সহযোগিতা করা হবে। এমনিতেই সংগঠনের সদস্যদের বলা হয় হোটেলের লিফ্ট যেন নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়।
উল্লেখ্য, হোটেলের তৃতীয় তল থেকে লিফ্ট দিয়ে নামার সময় বৌদ্ধ ধর্মযাজক নিখোঁজ হয়ে যান। পরে লিফ্টের বেসমেন্টে তাঁর মাথা থেঁতলানো দেহ উদ্ধার হয়। পুলিসের ধারণা, লিফ্ট দিয়ে নামার সময় কোনওভাবে ওই ব্যক্তি লিফ্টের কোলাপসিবল দরজা খোলার চেষ্টা করেন। তখনই লিফ্টের শক অ্যাবজর্ভারে আছড়ে পড়ে বেসমেন্টে পড়ে যান।