Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

চার চরিত্রে অল্লু

চারটি ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা অল্লু অর্জুনকে। প্রথমবার পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক। শোনা যাচ্ছে, এই ছবিতেই চারটি চরিত্রে অভিনয় করবেন অল্লু।

চার চরিত্রে অল্লু
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চারটি ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা অল্লু অর্জুনকে। প্রথমবার পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক। শোনা যাচ্ছে, এই ছবিতেই চারটি চরিত্রে অভিনয় করবেন অল্লু। ঠাকুরদা, বাবা ও দুই যমজ ছেলের ভূমিকায় থাকবেন তিনি। কেরিয়ারে প্রথমবার একটি ছবিতে এতগুলি চরিত্রে কাজ করবেন অল্লু। এর জন্য তিনি নিজেও নাকি উচ্ছ্বসিত। ‘পুষ্পা ২’ ছবির অভাবনীয় সাফল্যের পর অল্লুর পরবর্তী ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শক মহলে।  অনুরাগীদের জন্য একাধিক চমকের ব্যবস্থা করেছেন অভিনেতা-পরিচালক জুটি। কেবল অল্লুই নন, ছবিতে চারজন নায়িকা থাকবেন বলে খবর। দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মন্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুনাল ঠাকুরকে দেখা যাবে। তবে প্রত্যেকেই অল্লুর বিপরীতে অভিনয় করবেন কি না, তা অবশ্য স্পষ্ট নয়। আপাতত মুম্বইতে পুরোদমে ছবির শ্যুটিং চলছে। ২০২৭ সালে সিনেমাটি মুক্তি পাবে বড়পর্দায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ