Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

জুটি বাঁধলেন অল্লু অর্জুন ও অ্যাটলি, সিনেমার বাজেট ৮০০ কোটি টাকা!

অল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধলেন অ্যাটলি। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল যে, ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি কাজ করবেন অল্লুর সঙ্গে

জুটি বাঁধলেন অল্লু অর্জুন ও অ্যাটলি, সিনেমার বাজেট ৮০০ কোটি টাকা!
  • ৮ এপ্রিল, ২০২৫ ১৩:০৪
Prefer us on Google

মুম্বই, ৮ এপ্রিল: অল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধলেন অ্যাটলি। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল যে, ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি কাজ করবেন অল্লুর সঙ্গে। আজ, মঙ্গলবার সেই জল্পনার অবসান ঘটেছে। এদিন দক্ষিণের অন্যতম বড় প্রযোজনা সংস্থা সান পিকচার্সের তরফে ঘোষণা করা হয়েছে তাঁদের নতুন সিনেমাতে একসঙ্গেই কাজ করছেন পরিচালক অ্যাটলি ও অভিনেতা অল্লু। সেই বিষয়ে একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা। যার থেকে অনুমান করাই যাচ্ছে অল্লু-অ্যাটলি জুটির এই সিনেমা পুরোটাই অ্যাকশনধর্মী হবে ও কোনও সুপারহিরোর চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে বড়পর্দার ‘পুষ্পা’কে। আপাতত সিনেমার কোনও টাইটেল দেওয়া হয়নি, তাই ‘এ৬’ হিসেবেই সম্বোধন করছে সবাই। সূত্রের খবর, এই সিনেমার বাজেট ধরা হচ্ছে ৮০০ কোটি টাকা।

Advertisement

ভারতে নির্মিত সিনেমাগুলির মধ্যে এটি দ্বিতীয় ব্যয়বহুল সিনেমা হিসেবে বক্স অফিসের ইতিহাসে ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছে। দেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাটি বানাচ্ছেন এস এস রাজামৌলি। যাতে অভিনয় করতে দেখা যাবে মহেশবাবু ও প্রিয়াঙ্কা চোপড়াকে। আপাতত সেই সিনেমার শ্যুটিং চলছে। সূত্রের খবর, অল্লু অর্জুন ‘এ৬’ সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১৭৫ কোটি টাকা। ‘এ৬’ সিনেমাটির শ্যুটিং শুরু হবে চলতি বছরের আগস্ট মাস থেকে। যদিও অল্লু ছাড়া এই সিনেমাতে আর কে কে অভিনয় করবেন সেই বিষয়ে খোলসা করে কিছুই জানায়নি প্রযোজনা সংস্থা। তবে এই সিনেমাতে অল্লুর বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করতে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকে। এমনটাই শোনা যাচ্ছে।

‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজি পর অল্লুর কেরিয়ারে ‘এ৬’ হতে চলেছে সবচেয়ে বড় সিনেমা। তাই আজ, তাঁর জন্মদিনের দিনই এই বিষয়ে ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা সান পিকচার্স। মূলত প্যান ইন্ডিয়া সিনেমা হিসেবেই নির্মিত হবে ‘এ৬’। 

Advertisement
সম্পর্কিত সংবাদ