Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে আইএনটিটিইউসির নাম করে কারখানায় কর্মী নিয়োগের অভিযোগ

সংগঠনের নামে প্রভাব খাটিয়ে কারখানায় কর্মী নিয়োগে হস্তক্ষেপ করার অভিযোগে দু’জনের বিরুদ্ধে কোক ওভেন থানায় লিখিত অভিযোগ করল আইএনটিটিইউসি। শনিবার দুর্গাপুরে দলীয় কার্যালয়ে সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে একথা জানান।

দুর্গাপুরে আইএনটিটিইউসির নাম করে কারখানায় কর্মী নিয়োগের অভিযোগ
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সংগঠনের নামে প্রভাব খাটিয়ে কারখানায় কর্মী নিয়োগে হস্তক্ষেপ করার অভিযোগে দু’জনের বিরুদ্ধে কোক ওভেন থানায় লিখিত অভিযোগ করল আইএনটিটিইউসি। শনিবার দুর্গাপুরে দলীয় কার্যালয়ে সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে একথা জানান। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। ঋতব্রতবাবু বলেন, সংগঠনের নাম ভাঙিয়ে অ্যালয় স্টিল প্ল্যান্ট কারখানায় তিনজনকে নিয়োগ করা হয়েছে। এবিষয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ আসে। শ্রমিকরাও কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান। দলীয়ভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পাই। এর আগেও ওই দু’জনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল। তাই থানায় লিখিত অভিযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন আইএনটিটিইউসির দুর্গাপুরের হেল্প লাইন নম্বর ৬২৯২২৬২৪৬৩ চালু করা হয়। শ্রমিকদের কোনও অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন। এমনকী, দুর্গাপুরের সাধারণ মানুষের কাছেও আবেদন করা হয়েছে অভিযোগ জানানোর জন্য। 

Advertisement

এদিনই তৃণমূল কংগ্রেসের তরফে আইএনটিটিইউসির জেলা সভাপতিদের তালিকা ঘোষণা করা হয়েছে। সেখানে পশ্চিম বর্ধমানকে দু’টি সাংগঠনিক জেলায় ভাগ করা হয়েছে। পশ্চিম বর্ধমান(আসানসোল) জেলার সভাপতি করা হয়েছে অভিজিৎ ঘটককে। পশ্চিম বর্ধমান(দুর্গাপুর) জেলার জন্য কোর কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ