Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নদীর চরে ম্যানগ্রোভ কেটে পোল্ট্রি ফার্ম তৈরির অভিযোগ

নদীর চরে ম্যানগ্রোভ কেটে পোল্ট্রি ফার্ম তৈরির অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। ঘটনাটি পাথরপ্রতিমার ভাগবতপুর এলাকার। এনিয়ে গ্রামবাসীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন

নদীর চরে ম্যানগ্রোভ কেটে পোল্ট্রি ফার্ম তৈরির অভিযোগ
  • ৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: নদীর চরে ম্যানগ্রোভ কেটে পোল্ট্রি ফার্ম তৈরির অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। ঘটনাটি পাথরপ্রতিমার ভাগবতপুর এলাকার। এনিয়ে গ্রামবাসীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন। পুলিসের নির্দেশে এখন পোল্ট্রি তৈরির কাজ বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, মেদিনীপুরের এক ব্যক্তি ওই নদীর চর বিক্রি করেছেন। তার দলিল পর্যন্ত রয়েছে। সেই দলিলকে সম্বল করে চরের উপরে থাকা ম্যানগ্রোভ কেটে পোল্ট্রি ফার্ম বানানোর কাজ চলছে। গ্রামবাসীদের অভিযোগ, এক পঞ্চায়েত সদস্যা দাঁড়িয়ে থেকে এই কাজ করাচ্ছেন। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement

এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা গৌরী মণ্ডল বলেন, এখানে নদীর চরে জোয়ার-ভাটা খেলে। এছাড়াও এখানে প্রচুর ম্যানগ্রোভ রয়েছে। কিন্তু ম্যানগ্রোভ ধ্বংস করে পঞ্চায়েত সদস্যা দাঁড়িয়ে থেকে পোল্ট্রি ফার্ম বানাচ্ছেন। বিষয়টি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাথরপ্রতিমার বিডিও শেখ ইজরাইল বলেন, একটি অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ