Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সেচনালার গতিপথ পরিবর্তন করে হিউমপাইপ বসানোর অভিযোগ

সেচনালার গতিপথ পরিবর্তন করে হিউমপাইপ বসানোর অভিযোগ
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ির বুধকরণজোতে কৃষি জমির সেচ নালার গতিপথ পরিবর্তন করে হিউমপাইপ বসানোর অভিযোগ উঠল। এনিয়ে নকশালবাড়ি ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। প্রসঙ্গত, ওই এলাকায় ব্যক্তিগত জমির উপর দিয়ে একটি সেচ নালা রয়েছে। তবে ওই জমির মালিক নালার গতিপথ পরিবর্তন করে হিউমপাইপের মাধ্যমে তা ঘুরিয়ে দিয়েছেন। এতে সেচের জল নিয়ে বিপাকে পড়তে পারেন এলাকার কৃষকরা। 

Advertisement

স্থানীয় কৃষক চন্দন সিংহ বলেন, ৪ ফুট প্রস্থের সোজা সেচ নালাটির গতিপথ পরিবর্তন করে হিউমপাইপ বসিয়ে দেওয়া হয়েছে। সরকারি নালার দিক পরিবর্তন মানা যায় না। এনিয়ে আমরা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছি। স্থানীয় বাসিন্দা রাজিনী সিংহ বলেন, জমির আয়তন বৃদ্ধির জন্য সেচ নালা খনন করে হিউমপাইপের মাধ্যমে তা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এতে এলাকার শতাধিক বিঘা জমিতে সেচের জল নিয়ে সমস্যা হবে। অপর এক বাসিন্দা মিনা বর্মন বলেন, হাঁটার আল কেটে সেচের নালা খনন করা হয়েছে। এতে যাতায়াতের সমস্যাও হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য শেফালী সিংহ বলেন, জমির মালিক পজিশনের জন্য সোজা নালাটির দিক পরিবর্তন করে হিউমপাইপ বসিয়ে দিয়েছেন। এনিয়ে জমির মালিককে বলেছিলাম আলোচনা করে সিদ্ধান্ত নিতে। কিন্তু তা না মেনেই তিনি কাজটি করেছেন। যদিও এনিয়ে জমির মালিক কোনও মন্তব্য করতে চাননি।
নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী কিরো বলেন, বাসিন্দাদের অভিযোগ পেয়েছি। সেচ নালার দিক পরিবর্তন হলে সেচদপ্তরে জানাব। এছাড়া ওই সেচ নালার দিক পরিবর্তন নিয়ে আমরা কোনও এনওসি দিইনি। নকশালবাড়ি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দীপাঞ্জন মজুমদার বলেন, ওই এলাকাটি পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ