Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে ফর্ম বিলির অভিযোগ, ভিডিও ঘিরে বিতর্ক

বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এর ইনিউমারেশন ফর্ম বিলি করছেন বিএলও।

জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে ফর্ম বিলির অভিযোগ, ভিডিও ঘিরে বিতর্ক
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এর ইনিউমারেশন ফর্ম বিলি করছেন বিএলও। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সুলতান নগর ৪৩ নং বুথের এমনই এক ভিডিও (সত্যতা যাচাই করেনি বর্তমান) সমাজমাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর শুরু হয়েছে বিতর্ক। এক্ষেত্রে অভিযোগ উঠেছে, বিএলও অমিত কুমার সাহার বিরুদ্ধে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে তৃণমূলকে আক্রমণ করে নির্বাচন কমিশনে অভিযোগ করার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদের সদস্য বুলবুল খানের বাড়িতে তৃণমূলের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা শিবির। সেখান থেকেই ইনিউমারেশন ফর্ম বিলি করছিলেন বিএলও অমিত। বুথের ভোটারদের সেখানে গিয়ে ফর্ম নিতে হচ্ছিল।
অভিযুক্ত বিএলও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বাড়ি বাড়ি ফর্ম দিতে যাই। এদিন জেলা পরিষদের সদস্য বুলবুলের বাড়িতে ফর্ম দিতে গিয়েছিলাম। তিনি ফর্মটি হাতে নিয়ে দেখছিলেন এবং শিবিরে আসা মানুষজনকে এবিষয়ে বোঝাচ্ছিলেন। সেই ভিডিও কে বা কারা
সামাজিক মাধ্যমে ছড়িয়ে মিথ্যে প্রচার করছে। ব্লক প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।
বিজেপির জেলা কমিটির সদস্য কিষাণ কেডিয়ার অভিযোগ, বিএলওদের প্রভাবিত করছে তৃণমূল। নিয়ম না মানলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। যদিও বুলবুল বলেন, বিজেপির চক্রান্তে মানুষ ভীত। সেজন্য সবাই সাহায্যের জন্য আমাদের শিবিরে আসছেন। তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করছে। বিজেপি নেতারা বাড়িতে বসে বড়‌‌ বড় ভাষণ দিতে ব্যস্ত। 
হরিশ্চন্দ্রপুর ২ এর বিডিও তাপস কুমার পাল বলেন, বিএলওকে ডেকে সতর্ক করে নিয়ম মেনে কাজ করতে বলা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ