Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

যাবতীয় কৃতিত্ব ছেলেদের: মোলিনা

যুবভারতীতে শেষ বাঁশি বাজতেই মোহন বাগান ডাগ-আউটের দিকে এগিয়ে এলেন কিবু। তাঁর সঙ্গে হাত মেলালেন হোসে মোলিনা।

যাবতীয় কৃতিত্ব ছেলেদের: মোলিনা
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতীতে শেষ বাঁশি বাজতেই মোহন বাগান ডাগ-আউটের দিকে এগিয়ে এলেন কিবু। তাঁর সঙ্গে হাত মেলালেন হোসে মোলিনা। অনায়াস জয় পেয়েছেন তিনি। উদার হওয়া তাই মোলিনাকেই মানায়। মস্তিষ্কের যুদ্ধেও তাঁর চালে চেকমেট ডায়মন্ডহারবার। ম্যাচটা এত সহজ হবে তা হয়তো কট্টর মোহন বাগান সমর্থকও ভাবতে পারেননি। সামনেই নক-আউট। এবার আলবার্তোদের দ্রুত ফিট করাই টিম ম্যানেজমেন্টের লক্ষ্য। ম্যাচের পর হোসে মোলিনার মন্তব্য, ‘সব কৃতিত্ব ফুটবলারদের। প্রস্তুতি বেশিদিন শুরু হয়নি। তবে নিজেদের উজাড় করে দিয়েছে ওরা। সামনে লম্বা পথ বাকি।’ তবে মাত্র দু’দিনের প্র্যাকটিসে কামিংসরা যা দেখালেন তাতে অনুরাগীদের চোখ চকচকে। অন্যদিকে কিবু বললেন, ‘মোহন বাগান ভারতের অন্যতম সেরা দল। লড়াইটা কঠিন ছিল। প্রায় ৪০ মিনিট দশজনে খেলতে হয়েছে। ওখানেই ম্যাচ শেষ।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ