নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আজ, বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সব প্রাথমিক স্কুল ছুটি থাকবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। ৫ ও ৬ জানুয়ারি জেলাজুড়ে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে স্পোর্টস ছিল। এর পরিচালনার জন্য অনেক শিক্ষককে অন্যান্য ব্লকে গিয়ে থাকতে হয়েছে। ফলে অনেকেরই পক্ষে বুধবার স্কুলে গিয়ে পড়ানো সম্ভব নয়। এদিকে, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের হাতে থাকা বিশেষ ক্ষমতা বলে একদিন ছুটি দিতে পারেন চেয়ারম্যান। তাই সেই ছুটিই বুধবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



