লন্ডন: মাত্র ২ রানে দাঁড়ি একটা দলের! ক্রিকেট যতই পরম অনিশ্চয়তার খেলা হোক, এটা বিশ্বাস করা কঠিন। অথচ, মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে তেমনই হল। শনিবার ৪২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে রিচমন্ড সিসি ৫.৪ ওভারে থামল ২ রানে। নর্থ লন্ডন সিসি জয়ী হল ৪২৪ রানে। রিচমন্ডের আটজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। দু’জন করেন ১। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনও দলের সর্বনিম্ন স্কোর ছিল ৬। ১৮১০ সালের ১২ জুন লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘দ্য বিস’ দল থেমেছিল ওই রানে। দুশো বছরেরও পুরনো সেই লজ্জার রেকর্ড ভাঙল রিচমন্ড সিসি।



