Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

এইমসের মতো আয়ুর্বেদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট, ক্যানসারের ১৭টি ওষুধের উপর থেকে কাস্টমস ডিউটি মকুব, ঘোষণা নির্মলার

আয়ুর্বেদকে সামনে রেখে বড়ো ঘোষণা বাজেটে। অল ইন্ডিয়া ‘ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস’ বা এইমসের মতো গোটা দেশে তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’- তৈরি করতে চলেছে কেন্দ্র।

এইমসের মতো আয়ুর্বেদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট, ক্যানসারের ১৭টি ওষুধের উপর থেকে কাস্টমস ডিউটি মকুব, ঘোষণা নির্মলার
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি: আয়ুর্বেদকে সামনে রেখে বড়ো ঘোষণা বাজেটে। অল ইন্ডিয়া ‘ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস’ বা এইমসের মতো গোটা দেশে তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’- তৈরি করতে চলেছে কেন্দ্র। অর্থাৎ চিকিৎসাক্ষেত্রে এবার ঝুঁকছে কেন্দ্রীয় সরকার। তা আজ, রবিবার বাজেট পেশ করতে গিয়ে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ গড়ে তোলা হবে বলেও এদিন বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি উত্তর ভারতে নিমহ্যান্স অর্থাৎ স্নায়ুর রোগের চিকিৎসার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের আরও একটি ক্যাম্পাস গড়ে তোলা হবে জানালেন নির্মলা। মেয়েদের জন্য বড়ো ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশের প্রতি জেলায় মেয়েদের জন্য একটি করে হস্টেল তৈরি করা হবে। যাতে করে মেয়েদের পড়াশুনো করতে সুবিধা হয়। মানসিক স্বাস্থ্যে জোর দেওয়া হয়েছে।

Advertisement

এই ক্ষেত্রে চিকিৎসা পরিষেবার জন্য, উত্তর ও পূর্ব ভারতে বেশ কয়েকটি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে বলেই বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একই সঙ্গে ক্যানসার ও ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বড়ো ঘোষণা করেছেন তিনি। বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, ক্যানসারের ১৭টি ওষুধ থেকে কাস্টমস ডিউটি মকুব করা হচ্ছে। সঙ্গে আরও সাতটি কঠিন রোগের ওষুধ থেকে কাস্টমস ডিউটি মকুব করা হচ্ছে। এর ফলে ক্যানসারের ওষুধের দাম কমবে অনেকটাই, ডায়াবেটিসের ওষুধের দামও কমবে বলে জানা যাচ্ছে। তবে এটা ভারত-ইউরোপীয় ইউনিয়নের চুক্তির ফল কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞ মহলের। 

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ