Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিরাটের প্রশংসায় উইলিয়ামসন

ক্রিকেটের ‘ফ্যাব ফোর’ বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ ও জো রুট। ২২ গজে যতই রেষারেষি থাকুক মাঠের বাইরে তাঁরা ভালো বন্ধু।

বিরাটের প্রশংসায় উইলিয়ামসন
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

লন্ডন: ক্রিকেটের ‘ফ্যাব ফোর’ বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ ও জো রুট। ২২ গজে যতই রেষারেষি থাকুক মাঠের বাইরে তাঁরা ভালো বন্ধু। এঁদের মধ্যে তিনজন টেস্টে খেলা চালিয়ে গেলেও লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভিকে। সম্প্রতি এক সাক্ষাত্কারে বন্ধুর অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হলে  আবেগঘন হয়ে পড়েন কেন উলিয়ামসন। তিনি বলেন, ‘বিরাট অসাধারণ ক্রিকেটার। ওর পরিসংখ্যানই তার প্রমাণ। ২২ গজে সবটুকু উজাড় করে দেয়। আবার মাঠের বাইরে অত্যন্ত বিনয়ী। তবে সব ভালো কিছুরই শেষ থাকে। বিরাট ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছে। মাঠে আমরা অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। মাঠের বাইরেও বন্ধুত্ব বজায় রেখেছি। ভবিষ্যতেও তা থাকবে। তাছাড়া এখনও তো ওডিআই খেলবে বিরাট।’

Advertisement

ভারতীয় টেস্ট ক্রিকেটে বিরাট-রোহিত যুগের অবসানের পর নেতৃত্বের ব্যাটন উঠেছে শুভমান গিলের হাতে। আইপিএলে গিলের অধীনে গুজরাত টাইটান্সে খেলেছেন উইলিয়ামসন। ভারতের তরুণ তুর্কির প্রসঙ্গে কিউয়ি তারকার মন্তব্য, ‘গিলের প্রতিভা নিয়ে সংশয়ের অবকাশ নেই। আর আইপিএলেই বুঝেছিলাম, নেতৃত্বও উপভোগ করে। ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষতার সঙ্গে দলকে সামলাচ্ছে। পাশাপাশি ব্যাট হাতেও ফর্মে রয়েছে। ওর বয়স বেশি নয়। যতদিন যাবে আরও পরিণত হবে।’ চলতি সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও কড়া চ্যালেঞ্জ ছুড়েছে ভারত। এই প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘প্রথম তিনটি ম্যাচে যে কেউ জিততে পারত। দুই দলের লড়াই দারুণ উপভোগ করছি। তবে প্রথম দু’ম্যাচের পিচ একটু বেশিই ব্যাটিং সহায়ক ছিল, যা ইংল্যান্ডে সচরাচর দেখা যায় না। আবার লর্ডসের উইকেটে বোলাররা দাপট দেখিয়েছে। বাকি দুই ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ