Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীগঞ্জ উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা

কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।

কালীগঞ্জ উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকেই এই আসনে প্রার্থী করা হয়েছে। কয়েক মাস আগে নাসিরউদ্দিনের প্রয়াণে এই আসনটি ফাঁকা হয়েছিল। তাই তাঁর কন্যা আলিফাকেই নির্বাচন করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আলিফা বলেন, আমার দলের রাজ্য সহ জেলার সকল শীর্ষ নেতৃত্বকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। বাবা আজ থাকলে, খুশি হতো। বাবা দীর্ঘসময় ধরে কালীগঞ্জের মানুষের পাশে থেকেছে। বাবার অসম্পূর্ণ কাজ শুরু করব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ