চমক দিতে তিনি ভালোবাসেন। তিনি অর্থাৎ অভিনেত্রী আলিয়া ভাট। শুক্রবার মুক্তি পেল সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আলিয়ার প্রথম লুক। এই সিনেমায় ক্যাবারে ডান্সারের ভূমিকায় দেখা যাবে আলিয়াকে। তাঁর লুক প্রশংসিত হয়েছে সমাজমাধ্যমে। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার এই ছবিতে রণবীর কাপুরের লুক প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, হাতে গুলিবিদ্ধ, রক্তাক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছেন তিনি। এরপর ভিকি কৌশলের লুকের অপেক্ষায় অনুরাগীরা। উল্লেখ্য, এবারের ‘কফি উইথ করণ’-এর নতুন সিজনে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলিয়া। কেবল তিনি একাই নন, তাঁর সঙ্গে থাকবেন দিদি শাহিন ভাট।



