Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের করণের পরিচালনায় আলিয়া

সাত বছরের বিরতি কাটিয়ে করণ জোহর পরিচালনায় ফিরেছিলেন ২০২৩ সালে। সে বছর মুক্তি পায় করণ পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। মুখ্য চরিত্রে আলিয়া ভাট।

ফের করণের পরিচালনায় আলিয়া
  • ৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সাত বছরের বিরতি কাটিয়ে করণ জোহর পরিচালনায় ফিরেছিলেন ২০২৩ সালে। সে বছর মুক্তি পায় করণ পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। মুখ্য চরিত্রে আলিয়া ভাট। মাঝে কেটেছে দু’বছর। আপাতত প্রযোজনাতেই মনোযোগী হয়েছেন করণ। সদ্য তিনি ঘোষণা করেছিলেন, পরিচালনায় ফিরবেন ২০২৬ সালে। তবে চমক অন্যত্র। এবারও নাকি করণের ছবিতে মুখ্য চরিত্রে কাজ করবেন আলিয়া ভাট। ইতিমধ্যে ছবির জন্য রাজিও হয়েছেন নায়িকা। করণ মানেই পর্দায় ম্যাজিক ছড়ানো। সে কারণে কেবল আলিয়াকে কাস্ট করেই তিনি থেমে নেই। কথাবার্তা চলছে নায়কের জন্যও। মুখ্য চরিত্রে নাকি কাস্ট করা হতে পারে রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে। এই কাস্টিংয়ের জন্য কি কৃতিত্ব সঞ্জয়লীলা বনশালীর প্রাপ্য? কারণ তাঁর ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর হাত ধরেই প্রথমবার পর্দায় একসঙ্গে কাজ করবেন আলিয়া, রণবীর ও ভিকি। তা দেখেই কি করণও তাঁর ছবির জন্য এই তিন তারকাকে কাস্ট করার কথা ভেবেছেন? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠেছে নানা মহলে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ