Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মোহন বাগানের অনুশীলনে যোগ দিলেন আলবার্তো

ড্রেসিং-রুমের বাইরে সমর্থকদের ‘কামিংস’ চিৎকারে ফিরে তাকালেন অস্ট্রেলিয়ান তারকা। হাসিমুখে সেলফির আবদারও মেটালেন ‘ফক্স ইন দ্য বক্স।’ তাঁকে দেখে হাজির ম্যাকলারেনও।

মোহন বাগানের অনুশীলনে যোগ দিলেন আলবার্তো
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ড্রেসিং-রুমের বাইরে সমর্থকদের ‘কামিংস’ চিৎকারে ফিরে তাকালেন অস্ট্রেলিয়ান তারকা। হাসিমুখে সেলফির আবদারও মেটালেন ‘ফক্স ইন দ্য বক্স।’ তাঁকে দেখে হাজির ম্যাকলারেনও। বাদ গেলেন না আলবার্তো রডরিগেজও। সারাক্ষণই দলের সঙ্গে গা ঘামালেন তিনি। ঝরঝরে হয়েই দেশ থেকে ফিরেছেন। অনুপস্থিত একমাত্র দিমিত্রি পেত্রাতোস। শোন যাচ্ছে, বুধবার দিমির থাকার কথা। কিন্তু কোচ সের্গিও লোবেরা? এদিন রাত পর্যন্ত ভিসা হাতে পাননি তিনি। ফলে স্প্যানিশ কোচের আসার অপেক্ষা বাড়ছে। আপাতত সহকারী কোচের তত্ত্বাবধানেই অনুশীলন সারলেন শুভাশিস বসুরা। 

Advertisement

কোচ লোবেরার কোচিংয়ে এফসি গোয়ায় খেলেছেন গ্লেন মার্টিন্স। এদিন বেশ চনমনে তিনি। আন্তোনিও হাবাস, ও হোসে মোলিনা জমানায় তাঁর জায়গা হয়েছে মিউজিয়ামে। চেনা কোচ এলে তাঁর কপালে শিকে ছিঁড়বে কি? এবার তাই  প্রমাণ করতে নিজেকে তৈরি রাখছেন গ্লেন। এছাড়াও লিস্টন কোলাসো ও মেহতাব সিংকেও গোয়ায় কোচিং করিয়েছেন লোবেরা। তাই নতুন স্প্যানিশ কোচের পছন্দ-অপছন্দ দলের বাকিদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তাঁরা। এদিনও ফিটনেসের উপরেই বেশি জোর দিয়েছিলেন সবুজ-মেরুন সহকারী কোচ। এরপর দলকে দু’ভাগে ভাগ করে ছোট জায়গায় পাসিংয়ের মহড়া চলল বেশ কিছুক্ষণ। সব শেষে অর্ধেক মাঠে হল সিচুয়েশন মুভমেন্ট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ