নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক দলের অফার থাকলেও নর্থইস্টেই থাকলেন আলেদাইন আজেরাই। সোমবার মরক্কান ফুটবলারের সঙ্গে আরও এক বছরের চুক্তির মেয়াদ বাড়াল জন আব্রাহামের ফ্র্যাঞ্চাইজি। সদ্যসমাপ্ত মরশুমে দুরন্ত ছন্দে ছিলেন আলেদাইন। ২৩টি গোল করে আইসএলের সর্বাধিক গোলদাতা হয়েছেন। স্বাভাবিকভাবেই লোভনীয় অর্থের প্রস্তাব ছিল তাঁর কাছে। শোনা যাচ্ছে, এবার আলেদাইনের পেমেন্ট অনেকটাই বাড়ানো হয়েছে।



