Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

গোয়াকে হারাল আল নাসের

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র গ্রুপ পর্বে আল নাসেরের বিরুদ্ধে লড়েও হার এফসি গোয়ার। বুধবার মারগাওয়ের ফাতোরদা স্টেডিয়ামে ২-১ গোলে জিতল সৌদি ক্লাবটি।

গোয়াকে হারাল আল নাসের
  • ২৩ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মারগাও: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র গ্রুপ পর্বে আল নাসেরের বিরুদ্ধে লড়েও হার এফসি গোয়ার। বুধবার মারগাওয়ের ফাতোরদা স্টেডিয়ামে ২-১ গোলে জিতল সৌদি ক্লাবটি। বিজয়ী দলের দুই গোলদাতা অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও হারুনে কামারা। উল্লেখ্য, দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই ভারতে এসেছে আল নাসের। তর উপর সাদিও মানে, হোয়াও ফেলিক্সদের বেঞ্চে রেখেই দল সাজিয়েছিলেন কোচ জর্জে হেসাস। তা সত্ত্বেও ২৭ মিনিটের মধ্যেই দু’গোলে লিড নেয় তারা। তবে প্রথমার্ধে ব্যবধান কমায় গোয়া। স্কোরশিটে নাম তোলেন ব্রাইসন ফার্নান্ডেজ। দ্বিতীয়ার্ধে মানে, ফেলিক্সরা মাঠে নামলেও স্কোরলাইনে আর পরিবর্তন হয়নি। এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে আল নাসের। সব ম্যাচ হেরে তলানিতে গোয়া।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ