Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জটিলতা বাড়ছে

অভিনেতা অক্ষয় খান্নার সঙ্গে ‘দৃশ্যম’ নির্মাতাদের জটিলতা ক্রমশ বাড়ছে। পারিশ্রমিক বৃদ্ধি, পরচুলা সহ বেশ কয়েকটি দাবি নাকি নির্মাতাদের কাছে জানিয়েছিলেন অক্ষয়।

জটিলতা বাড়ছে
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অভিনেতা অক্ষয় খান্নার সঙ্গে ‘দৃশ্যম’ নির্মাতাদের জটিলতা ক্রমশ বাড়ছে। পারিশ্রমিক বৃদ্ধি, পরচুলা সহ বেশ কয়েকটি দাবি নাকি নির্মাতাদের কাছে জানিয়েছিলেন অক্ষয়। সেগুলি মেনে নেওয়া হয়নি বলে নাকি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা। এমন চর্চার আবহে মুখ খুললেন প্রযোজক কুমার মঙ্গত পাঠক। অক্ষয়কে ‘অপেশাদার’ বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি আইনি নোটিশও পাঠিয়েছেন। প্রযোজকের দাবি, ‘অক্ষয়কে সেকশন ৩৭৫ ছবিতে কাস্ট করেছিলাম আমরাই। তারপর দৃশ্যম ২-এর জন্য চুক্তিবদ্ধ হন। এরপরই ছাভা, ধুরন্ধর-এর মতো ছবিগুলি ওঁর হাতে এসেছে। অক্ষয়কে পরচুলা পরতে দেওয়া হয়নি কারণ ছবির ধারাবাহিকতা নষ্ট হতো। কিন্তু ওঁর অপেশাদারিত্ব অবাক করছে!’ এই ছবিতে অক্ষয়ের পরিবর্তে জয়দীপ আহলওয়াতকে কাস্ট করা হয়েছে। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেননি অক্ষয় নিজে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ