Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আলিপুর কোর্টে হাজির হলেও আত্মসমর্পণ হল না আখতারের

জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার তড়িঘড়ি আলিপুর কোর্টে হাজির হলেন অভিযুক্ত আখতার আলি (আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার)।

আলিপুর কোর্টে হাজির হলেও  আত্মসমর্পণ হল না আখতারের
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার তড়িঘড়ি আলিপুর কোর্টে হাজির হলেন অভিযুক্ত আখতার আলি (আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার)। কিন্তু তাঁর আত্মসমর্পণ করা হল না। আদালত সূত্রের খবর, সোমবার ফের কোর্টে তাঁর আত্মসমর্পণ করার কথা। আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় তিনি হলেন অন্যতম এক অভিযুক্ত। এই মামলায় সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে তাঁর নামও রয়েছে। বার কয়েক তিনি আলিপুর আদালতে হাজিরা এড়িয়েছেন। কয়েকদিন আগেই তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক সুজিতকুমার ঝায়ের এজলাসে ছিল এই মামলার শুনানি। কিন্তু তিনি গরহাজির ছিলেন। 

Advertisement

তাঁর আইনজীবী আদালতে জানান,  তাঁর মক্কেল অসুস্থ। তিনি হাসপাতালে ভরতি। সওয়ালে সিবিআইয়ের অভিযোগ ছিল, এই অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে অসুস্থতার অজুহাত খাড়া করে আদালতে হাজিরা এড়াচ্ছেন। বিচারকও বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তোলেন। এরপরই আদালত অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কোর্টের ওই কড়া নির্দেশের পরই শনিবার হাসপাতাল থেকে তিনি সোজা আলিপুর জজ কোর্টে সিবিআইয়ের বিশেষ আদালতে এসে হাজির হন আত্মসমর্পণ করার জন্য। তিনি বলেন, আমি এখনও অসুস্থও। সোমবার ফের আদালতে আসব আত্মসমর্পণ করতে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ