Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ বারোবিশা হাইস্কুলের বর্ষপূর্তি উদযাপনের সূচনা

আজ বারোবিশা হাইস্কুলের বর্ষপূর্তি উদযাপনের সূচনা
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: আজ, রবিবার কুমারগ্রাম ব্লকের বারোবিশা হাইস্কুলের ৭৫তম বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের সূচনা হবে। অনুষ্ঠানকে সফল করে তোলার লক্ষ্যে শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) ডঃ আহসানুল করিম. জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন সহ অন্যরা। দু’দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। স্কুলের প্রধান শিক্ষক বিমলকুমার বসুমাতা বলেন, ২০২৬ সালের জানুয়ারি মাসে ৭৫তম বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠান হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ