Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

এয়ার মিস্ট কুলার

গরমে স্বস্তির জন্য ছোটো এয়ার মিস্ট কুলার জনপ্রিয় হচ্ছে। এটি ব্যাটারি বা USB চার্জে চলে, যা সহজেই বহনযোগ্য। বিস্তারিত পড়ুন।

এয়ার মিস্ট কুলার
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ছক্কা হাঁকাচ্ছেন সূয্যিমামা। অস্বস্তিকর গরম সত্ত্বেও বাড়ির বাইরে বেরনো থেকে নিস্তার নেই। এই পরিস্থিতিতে ছোটো আকারের এয়ার মিস্ট কুলারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। বর্তমানে অনেক মানুষকে রাস্তায় চলার সময় ছোটো মিস্ট কুলার বা মিস্ট ফ্যান ব্যবহার করতে দেখা যায়। এটি দেখতে ছোটো ফ্যানের মতো হলেও এর সঙ্গে থাকে স্প্রে বা মিস্ট ছড়ানোর ব্যবস্থা, যা গরমে তাৎক্ষণিক স্বস্তি দেয়। এই ধরনের মিস্ট কুলার সাধারণত ব্যাটারি বা ইউএসবি চার্জে চলে। সহজে হাতে বহন করা যায়। অতিরিক্ত গরমে এটি এখন বহু মানুষের নিত্যসঙ্গী।

Advertisement

কারা ব্যবহার করবেন?
• এই ধরনের এয়ার মিস্ট কুলার বিভিন্ন বয়স ও পেশার মানুষের জন্য উপযোগী। নিত্যযাত্রী বা ছাত্রছাত্রীরা যানবাহনে যাতায়াতের সময় এটি ব্যবহার করতে পারেন। 
• গরমেও রাস্তায় যাঁদের কাজ করতে হয়, যেমন ডেলিভারি কর্মী, ট্রাফিক পুলিশ, হকার বা শ্রমিকদের জন্য এটি বেশ কার্যকর। 
• গরমে মেকআপ নষ্ট হওয়া, অতিরিক্ত ঘাম হওয়ার হাত থেকে বাঁচতে চাইলে ছোটো মিস্ট ফ্যান ব্যবহার করতে পারেন। 
কখন ব্যবহার?
এয়ার মিস্ট কুলার সাধারণত গরমের সময় ব্যবহার করা হয়। বিশেষ করে এপ্রিল থেকে জুলাই মাসে এর ব্যবহার বেশি দেখা যায়। তপ্ত দুপুরে, তীব্র রোদে হাঁটার সময় কিংবা যানজটে আটকে থাকলে এটি খুবই কার্যকর। যখন ট্রেন বা বাসে ভিড়ের মধ্যে হাওয়া কম পাওয়া যায়, তখন ছোটো মিস্ট কুলার স্বস্তি দেয়। 
এছাড়া বিদ্যুৎ চলে গেলে ঘরের মধ্যেও এটি ব্যবহার করতে পারেন। অনেকেই ব্যায়াম করার পর শরীর ঠান্ডা করতে এটি ব্যবহার করেন।
এয়ার মিস্ট কুলারের সুবিধা
• এই যন্ত্রের সবচেয়ে বড়ো সুবিধা হল বহনযোগ্য। ছোটো ও হালকা হওয়ায় সহজেই হাতে বা ব্যাগে রাখা যায়। 
• রাস্তাঘাটে অস্বস্তির হাত থেকে রক্ষা পাবেন। এই যন্ত্র সঙ্গে থাকলে গরমে অতিরিক্ত কষ্ট হয় না।   
• বিদ্যুৎসাশ্রয়ী। বেশিরভাগ মডেল ইউএসবি চার্জে চলে এবং খুব কম বিদ্যুৎ খরচ হয়।
• এটি ব্যবহার করাও ভীষণ সহজ। ট্যাঙ্কে জল ভরে সুইচ অন করলেই কাজ শুরু করে।
• অনেক মডেলে রিচার্জেবল ব্যাটারি থাকায় দীর্ঘদিন ব্যবহার করা যায়। 
দাম কেমন?
এয়ার মিস্ট কুলারের দাম সাধারণত ব্র্যান্ড, ব্যাটারি ক্ষমতা ও অতিরিক্ত ফিচারের উপর নির্ভর করে। সাধারণ ছোটো মডেলগুলি ৩০০ থেকে ৮০০ টাকার মধ্যে পাওয়া যায়। মাঝারি মানের রিচার্জেবল মডেলের দাম ১০০০-২০০০ টাকার মধ্যে হয়। উন্নত মানের ব্র্যান্ডেড মডেলের দাম ২০০০-৫০০০ টাকা পর্যন্ত হতে পারে।
শান্তনু দত্ত 

Advertisement
সম্পর্কিত সংবাদ