Bartaman Logo
১০ জুন, ২০২৬

ইস্কোয় গলিত লোহা পরিবহণে নজরদারিতে এআই

গলিত লোহা বোঝাই ল্যাডেল (গলিত লোহা পবিবহণের বিশেষ পাত্র) ইস্পাত শ্রমিকদের কাছে সাক্ষাৎ মৃত্যু দূত। এই ল্যা঩ডেল উল্টে ঝলসে গিয়ে কত শ্রমিকের যে প্রাণ গিয়েছে, তার কোনও ইয়ত্তা নেই।

ইস্কোয় গলিত লোহা পরিবহণে নজরদারিতে এআই
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: গলিত লোহা বোঝাই ল্যাডেল (গলিত লোহা পবিবহণের বিশেষ পাত্র) ইস্পাত শ্রমিকদের কাছে সাক্ষাৎ মৃত্যু দূত। এই ল্যা঩ডেল উল্টে ঝলসে গিয়ে কত শ্রমিকের যে প্রাণ গিয়েছে, তার কোনও ইয়ত্তা নেই। ইস্কো, ডিএসপিতেও একের পর এক দুর্ঘটনা ঘটেছে। অবশেষে, সেই গলিত লোহা পরিবহণের প্রক্রিয়া নজরদারি চালাতে সর্বাধুনিক প্রযুক্তি আনল বার্নপুরে ইস্কো। সেইলের অধীনে থাকা এই কারখানায় চালু করা হয়েছে টর্পেডো ল্যাডাল মনিটরিং সিস্টেম (টিএলএমএস)। এই টেকনোলজিতে অত্যাধুনিক ক্যা঩মেরা, জিপিএস, এআই প্রযুক্তির মাধ্যমে ল্যাডেল পরিবহণের পুঙ্খানুপুঙ্খ নজরদারি চালানো হবে। ল্যা঩ডেলের তাপমাত্রা পরিমাপ থেকে, তার সঠিক অবস্থান, ল্যা঩ডেলের দেওয়াল কী অবস্থা রয়েছে, কোথায় লিকেজের সম্ভাবনা রয়েছে কিনা, তার সব তথ্য পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। কোনও রকম বিপদের আভাস থাকলেও ই-মেইল ও টেলিগ্রামের মাধ্যমে সতর্কবার্তা পৌঁছে দেবে কর্তৃপক্ষের বিভিন্ন স্তরে। এই আধুনিক প্রযুক্তি নিয়ে আশাবাদী শ্রমিক মহল। কারখানায় শ্রমিকরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ