Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আড়াই কেজি ব্রাউন সুগার উদ্ধার

আড়াই কেজি ব্রাউন সুগার উদ্ধার
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: ফের মাদক উদ্ধারে বড় সাফল্য পেল কালিয়াচক থানার পুলিস। যদিও এক্ষেত্রে পুলিস কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ইতিমধ্যেই পুলিস একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিস জানিয়েছে, শুক্রবার ভোররাতে মোজমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ইমাম জায়গীর গ্রামের একটি লিচু বাগানে হানা দেয় পুলিস। কিন্তু অভিযানের আঁচ পেয়েই চম্পট দেয় মাদক কারবারিরা। কিন্তু তাদের সঙ্গে থাকা মাদক সেখানেই ফেলে যায়। পুলিস সেখান থেকে ২ কেজি ৫১৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা। পুলিসের এক আধিকারিক বলেন, বেশ কিছুদিন ধরেই আমাদের কাছে খবর আসছিল মোজমপুরের ইমাম জায়গীর ও হারুচক এলাকায় অচেনা ব্যক্তিদের আনাগোনা বেড়েছে। এরপরই আমরা খোঁজখবর শুরু করি। জানতে পারি তারা মাদক কারবারি। এরপরই আমাদের সোর্স কাজে লাগিয়ে কোথায় মাদকের কারবার‌ হচ্ছে তা জানতে পারি।
Advertisement
সম্পর্কিত সংবাদ