Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

স্ট্রোকে এআই নির্ভর রিহ্যাবিলিটেশন

পূর্ব ভারতে রোবোটিক থেরাপি ও এআই-নির্ভর রিহ্যাবিলিটেশন চালু করল মেডিক্যাল রিহ্যাবিলিটেশন সেন্টার (এমআরসি)। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় আয়োজিত ‘এমআরসি ২৫ সামিট ২০২৫’ মঞ্চ থেকেই এই পরিষেবা চালুর কথা ঘোষিত হয়।

স্ট্রোকে এআই নির্ভর রিহ্যাবিলিটেশন
  • ১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পূর্ব ভারতে রোবোটিক থেরাপি ও এআই-নির্ভর রিহ্যাবিলিটেশন চালু করল মেডিক্যাল রিহ্যাবিলিটেশন সেন্টার (এমআরসি)। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় আয়োজিত ‘এমআরসি ২৫ সামিট ২০২৫’ মঞ্চ থেকেই এই পরিষেবা চালুর কথা ঘোষিত হয়। এই সম্মেলনে ফাইব্রোমায়ালজিয়া, স্ট্রোক পরবর্তী ব্যথা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যক্ষেত্রে এইচআর প্রযুক্তির ভূমিকা, রিহ্যাবিলিটেশনে এআই ও রোবোটিক্স, পেরিফেরাল নিউরোপ্যাথি-সহ একাধিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এমআরসি-এর প্রতিষ্ঠাতা ডাঃ মৌলিমাধব ঘটক জানান, ‘রোগীর দীর্ঘস্থায়ী ব্যথা, চিকিৎসা-পরবর্তী জটিলতা বা দৈনন্দিন কাজের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা আরও বাড়িয়ে তুলতে হবে। সচেতনতাও গড়ে তুলতে হবে। তবেই রিহ্যাবিলিটেশন ক্ষেত্রগুলি উন্নত হবে।’                                                       ছবি: ভাস্কর মুখোপাধ্যায়

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ