Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃতী ও দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন কৃষি প্রযুক্তিবিদরা

দুঃস্থ মেধাবী ও কৃতী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন কৃষি প্রযুক্তিবিদরা।

কৃতী ও দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন কৃষি প্রযুক্তিবিদরা
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: দুঃস্থ মেধাবী ও কৃতী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন কৃষি প্রযুক্তিবিদরা। স্টেট এগ্রিকালচারাল টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন (সাটসা) কৃষি প্রযুক্তিবিদদের বড় সংগঠন। এই সংগঠনের মুর্শিদাবাদ জেলা শাখার তরফে শনিবার দুপুরে সামাজিক দায়বদ্ধতার অনুষ্ঠান হয়। বহরমপুরের কৃষি ভবনে ওই অনুষ্ঠানে রাজ্যের কৃষিদপ্তরের যুগ্ম সচিব তাহেরুজ্জামান, জেলার উপ-কৃষি অধিকর্তা(প্রশাসন) মোহনলালকুমার, সাটসার জেলা সভাপতি রজতকুমার সাহা ও জেলা সম্পাদক মিঠুন সাহা উপস্থিত ছিলেন। সাটসার কেন্দ্রীয় নেতৃত্বও অনুষ্ঠানে উপস্থিত ছিল। 

Advertisement

অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলার মাধ্যমিক পরীক্ষায় তিন কৃতী ছাত্রছাত্রীকে বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়। জেলার পাঁচটি মহকুমার ১১জন প্রান্তিক পরিবারের মাধ্যমিক উত্তীর্ণকে পাঁচহাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়। তাদের মধ্যে পাঁচজন ছাত্রী ও ছ’জন ছাত্র। এদিন রঘুনাথগঞ্জ-২ ব্লকের পুনম প্রামাণিক, সূতি-২ ব্লকের অরিজিৎ দাস, রঘুনাথগঞ্জ-১ ব্লকের ইসফ শেখ, কান্দির নুরুজ্জামাল শেখ, বড়ঞার দিশা ঘোষ, ডোমকলের মারুফ আহমেদ ইকবাল, রানিনগর-২ ব্লকের শ্রেয়া মণ্ডল, মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের রচিতা মুরারি, বহরমপুরের শুভজিৎ হালদার, বেলডাঙা-২ ব্লকের মোনালিসা খাতুন ও লালগোলার মিজানুর রহমানকে সংবর্ধনা ও আর্থিক সাহায্য দেওয়া হয়। 
মিঠুনবাবু বলেন, আমরা নিজেদের দপ্তরের কাজ করার পাশাপাশি সারাবছর ধরেই বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করি। এদিনের অনুষ্ঠান তারই একটি অংশ। আমরা সাধ্যমতো পড়ুয়াদের সাহায্য করলাম। এটা আগামী দিনে তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। 
 স্টেট এগ্রিকালচার টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা শাখার অনুষ্ঠান। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ