Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইক দুর্ঘটনায় অগ্নিবীরের মৃত্যু

বাইক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর হিসেবে কর্মরত এক যুবক। সোমবার রাতে চুঁচুড়ার রাসমণিঘাটে ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় জখম আরও চারজন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন।

বাইক দুর্ঘটনায় অগ্নিবীরের মৃত্যু
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাইক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর হিসেবে কর্মরত এক যুবক। সোমবার রাতে চুঁচুড়ার রাসমণিঘাটে ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় জখম আরও চারজন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম অনুরাগ সিংহ (২২)। ওই যুবক কয়েকবছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি সাহাগঞ্জের ডানলপ এলাকার বাসিন্দা ছিলেন। সম্প্রতি পুজোর ছুটিতে এসেছিলেন। রাতে এক বন্ধুর সঙ্গে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। তারপরেই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে দু’টি বাইক প্রচণ্ড গতিতে চলছিল। দু’টিই মুখোমুখি চলে আসায় সংঘর্ষ হয়। তার অভিঘাত এত তীব্র ছিল যে, একটি বাইক ছিটকে গিয়ে একটি স্কুটি ও তার আরোহীদেরও ছিটকে দেয়। ঘটনাস্থল থেকে বাইক ও স্কুটির আরোহীদের জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেন। তাঁরাই সকলকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যান। সেখানেই অনুরাগকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। তবে রাসমণি ও তামলিপাড়া ঘাট এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, রাতে ওই এলাকায় বাইক রেস হয়। সোমবার রাতেও তেমনই কিছু হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ