Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশিদের ভুয়ো নথি তৈরিতে সাহায্য, ধৃত এজেন্ট

কাঁটাতার টপকে এদেশে এসেছেন? নথিপত্র লাগবে? সমস্ত কিছুর মুশকিল আসান নিউটাউন ইকোপার্কের জিয়াউদ্দিন মণ্ডল। মোটা টাকা ফেললেই এক নিমেষে সব রেডি!

বাংলাদেশিদের ভুয়ো নথি তৈরিতে সাহায্য, ধৃত এজেন্ট
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: কাঁটাতার টপকে এদেশে এসেছেন? নথিপত্র লাগবে? সমস্ত কিছুর মুশকিল আসান নিউটাউন ইকোপার্কের জিয়াউদ্দিন মণ্ডল। মোটা টাকা ফেললেই এক নিমেষে সব রেডি! জাল নথি চক্রে এমনই এক এজেন্টকে শনিবার গ্রেপ্তার করেছে রহড়া থানার পুলিস। তাকে জেরা করে এই চক্রে কারা জড়িত, ভুয়ো নথি কোথায় তৈরি করা হতো, কোনও সরকারি অফিসের কর্মী যুক্ত রয়েছে কি না তা পুলিস খতিয়ে দেখছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মে মাসের মাঝামাঝি তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল রহড়া থানার পুলিস। তাঁরা আওয়ামি লিগের নেতা। হাসিনা সরকার পতনের পর তারা রহড়ায় এসে আশ্রয় নেয়। পুলিস তাঁদের গ্রেপ্তার করে। তারা এদেশে এসে ভুয়ো নথিও তৈরি করে ফেলে। তাঁদের টানা জেরা করে এই চক্রের পান্ডাদের খোঁজে নামে পুলিস। 

Advertisement

ওই সূত্রেই শনিবার রাতে ইকোপার্ক এলাকার বাসিন্দা মহম্মদ জিয়াউদ্দিন মণ্ডলকে পুলিস ধরেছে। ধৃতকে জেরা করে পুলিস জেনেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এজেন্টের মাধ্যমে জিয়াউদ্দিনের কাছে পৌঁছত। সে আবার মোটা টাকার বিনিময়ে অন্য কিছু এজেন্টের মাধ্যমে জাল নথি বানিয়ে দিত। তার মধ্যে থাকত জাল আধার এবং ভোটার কার্ডও। তদন্তকারীদের অনুমান, এই চক্রের সঙ্গে কিছু সরকারি অফিসারও থাকতে পারে। তারা টাকার বিনিময়ে জাল নথি বানাতে সাহায্য করত। তবে পুলিস নিশ্চিত যে, এর পিছনে আরও বড় মাথাও রয়েছে। তাদের সম্পর্কে বিশদ খবর জানার চেষ্টা করছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ